1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাট থেকে অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করেছে এসআরবি। স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে মেধাবীদের পুরস্কার বিতরণ দর্শনা থানা কর্তৃক বিশেষ অভিযানে সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন আসামীকে গ্রেফতার। সিংড়ায় বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা নিউ হলিক্রস প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ মহেশপুরে বিজিবির অভিযানে মানব পাচার ও মাদক কারবারে জড়িত দুই দালাল আটক রাজশাহী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস্ আটক করা প্রসঙ্গে জামালপুরের সরিষাবাড়ির চর সরিষাবাড়ির অলিপাড়ায় ভয়াবহ আগুন, প্রায় ১২ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

মহেশপুরে বিজিবির অভিযানে মানব পাচার ও মাদক কারবারে জড়িত দুই দালাল আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মানব পাচার, মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে দুই দালালকে আটক করেছে ৫৮ বিজিবি। আটক দুজনের বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে।

৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ শহরের পাকা রাস্তার ওপর নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতাকারী দালাল মো. জহুরুল হককে (৩৮) আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের লেবতলার বটতলা সড়কে হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক কারবারি ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতাকারী দালাল মো. আকবর আলী মণ্ডলকে (৪০) আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার মাঠিলা মাঠপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD