1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

সিহাব আলম সম্রাট বিশেষ প্রতিনিধি,রাজশাহী:

 

আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজনের নেতৃত্বে শোডাউনটি পুঠিয়া সদর থেকে শুরু হয়। পরে এটি গাউপাড়া ঢালান হয়ে বানেশ্বর ও বেলপুকুর এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অবরোধবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

 

নেতাকর্মীরা জানান, “জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করার লক্ষ্যেই তাদের এই অবস্থান কর্মসূচি ও শোডাউন”।

 

শোডাউনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু, সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াসিম আলী, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হান সরদার হিরো, বিএনপি নেতা গাজী মাস্টার, জেলা কৃষক দলের সদস্য হাসিদ শেখ সেন্টু, ছাত্রদল নেতা সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD