1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ আর নেই বগুড়া সদরে ৩ হাজার ১০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ পতেঙ্গায় যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেে নেতা আতিয়ার রহমান হাবু আটক আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিমুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি রাজধানী আদাবরে ভোর সকাল থেকে বিএনপির অবস্থান কর্মসূচি

রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম ১০ মাসে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে। একই সময়ে মাদক ও চোরাচালানের ঘটনায় জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন চোরাচালানবিরোধী অভিযান ও বিশেষ তল্লাশিতে এসব মালামাল জব্দ করা হয়। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

উত্তর-পশ্চিমাঞ্চলের ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্তের মধ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার। দুর্গম ও গুরুত্বপূর্ণ এ সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল, আটটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, ০.৯ কেজি হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, ৭ হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশি মদ, ১৯ লিটার দেশীয় মদ এবং ২ দশমিক ৪৩ কেজি গাঁজা। এ ছাড়া বিভিন্ন প্রকারের ৮ হাজার ৪৮৭ বোতল সিরাপ, বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ছাড়া ১৭৭ দশমিক ৭ কেজি ওজনের সাতটি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং চারটি ভারতীয় গরুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি।

প্রযুক্তির ব্যবহারে বাড়ছে সীমান্ত নজরদারি

সীমান্ত নিরাপত্তা জোরদার করতে রাজশাহী ব্যাটালিয়ন প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ব্যাটালিয়নের সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পদ্মা নদীবেষ্টিত দুর্গম সীমান্তবর্তী বিওপিগুলোতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নদীপথে চোরাচালান ও অবৈধ চলাচল প্রতিরোধে স্পিডবোট এবং কাঠের নৌকার সাহায্যে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সীমান্ত নজরদারি আরও কার্যকর করতে থার্মাল ইমেজিংসহ আধুনিক ডিজিটাল প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

 

গোয়েন্দা তৎপরতা ও জনসম্পৃক্ততায় বিশেষ গুরুত্ব

সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা কোর কমিটির মাধ্যমে সমন্বয়ের পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন চারটি উপজেলা প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সচেতনতামূলক সভাও আয়োজন করা হচ্ছে।

 

সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তায় সক্রিয় বিজিবি

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জাতীয় ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও দায়িত্ব পালন করছে রাজশাহী ব্যাটালিয়ন। নির্বাচনকালীন নিরাপত্তা, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান বন্ধে ব্যাটালিয়নের সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছেন।

যেকোনো আকস্মিক ও উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সদর দপ্তরে তিনটি প্লাটুন এবং ১৬টি বিওপিতে একটি করে সেকশন জনবল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পলায়ন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান এবং মোবাইল চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য ও পরিস্থিতি বিবেচনায় টহলের সময়, স্থান ও ধরন পরিবর্তন করে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

 

সীমান্ত সুরক্ষা ও জনআস্থায় অঙ্গীকারবদ্ধ বিজিবি

বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সীমান্তে মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD