1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে ঘুমের ঘরেই ট্রাকের আঘাত, বাঁচল না তিন মাসের শাফি নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল গাড়িবহরে অতর্কিত হামলা; নিহত দুই

ঘোড়াঘাটে ঘুমের ঘরেই ট্রাকের আঘাত, বাঁচল না তিন মাসের শাফি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,সাকিব হাসান নাইম:

 

দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশু শাফি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার প্রায় ৫০০ গজ পশ্চিমে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৯১৮০) ঢাকা উত্তরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মো. মোহন (২২)-এর বসতবাড়িতে ধাক্কা দেয়। এতে বাড়ির একটি শয়নকক্ষ দুমড়ে-মুচড়ে যায়। ওই কক্ষের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী সময়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD