
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কুষ্টিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের এনএস রোড হয়ে বড় বাজার রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সহ সভাপতি এ্যাডঃ জাকারিয়া মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি সহ কুষ্টিয়া জেলা যুবদলের অধিনস্ত ১১ টি ইউনিটের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, সাবেক সাধারণ সম্পাদক, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শামিম উল হাসান অপু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে। কোনো ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
পতিত স্বৈরাচারের দোসররা এখন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে।
বক্তারা আরো বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করার ঘোষণা দেন।
নেতাকর্মীরা জানান, দেশের রাজপথে যেকোনো ধরনের অরাজকতা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
দুপুর ৩ টার পর খন্ড খন্ড মিছিল নিয়ে পৌরসভা চত্বরে জড়ো হয় নেতাকর্মীরা।
বক্তারা দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।