1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কয়রায় বনদস্যুদের পণ্য সরবরাহের সময় ১৯ আইটেমের পণ্যসহ আটক ২ ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রামগতিতে ফের অবৈধ ইটভাটায় অভিযান,৮ লাখ কাঁচা ইট ধ্বংস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড মোবাইল কোর্টের অভিযানে একজনকে ৬ মাস ও অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত নগরীর বাটার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, কামরুজ্জামান মিলন ও নাজির হাসানসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গভীর রাতে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, অফিস-আদালত এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। বক্তারা বলেন, অতীতের মতো আবারও জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।

বক্তারা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কোথাও সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তা প্রতিহত করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘির মোড়, মনিচত্বর ও সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে কুমারপাড়ার আড়ংয়ের সামনে গিয়ে শেষ হয়।

আয়োজক নেতারা জানান, দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতেই এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD