1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ। পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শত বছরের ঐতিহ্য, বগুড়ায় নবান্ন উৎসবকে ঘিরে মাছের মেলায় ক্রেতাদের ঢল যশোর জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ জন নেতাকর্মী গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ পাচারকারীদের তৎপরতা নস্যাৎ করা হয়েছে। রামেক হাসপাতালে সংকটাপন্ন হৃদরোগীর সফল প্রাইমারি পিসিআই

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

সিহাব আলম সম্রাট স্টাফ রিপোর্টার, রাজশাহী:

 

রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহ ও বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে শফিকুল ইসলাম ৪৫ নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগালি, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মিজানুর রহমান পুঠিয়া থানা একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান ‘দৈনিক উত্তরা প্রতিদিন’ পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ ই নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক মিজানুর রহমান পেশাগত দায়িত্বে পালনের অংশ হিসেবে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে নূরুননবী রুবিনা হোটেল এ যান। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করায় ক্ষোপ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিক মিজান অকথ্য ভাষায় গালাগালি ও ধাক্কা দিয়ে ফেলে দেন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তি আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন।

এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বিবাদী ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উল্লেখ করেছেন।

 

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD