1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে ঘুমের ঘরেই ট্রাকের আঘাত, বাঁচল না তিন মাসের শাফি নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল গাড়িবহরে অতর্কিত হামলা; নিহত দুই

বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদী রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি:

 

যশোরের বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় বেনাপোল পৌর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোগী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, বেনাপোল ক্রীড়া একাডেমি, মোটরসাইকেল চালকদের সংগঠন ‘বাইকার হুড’ এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।

এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, ‘হাকর নদী বেনাপোলবাসীর ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম মাধ্যম। দখল ও দূষণের ফলে নদীটি আজ মৃতপ্রায়। এই নদীকে বাঁচাতে আমাদের সবাইকে এখনই এগিয়ে আসতে হবে। বেনাপোলের পরিবেশ ও নদী রক্ষায় আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা নদীতীরবর্তী এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি নদীতে বর্জ্য না ফেলতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। নদী রক্ষায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD