1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী

ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে “গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পূবালী মার্কেটে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রের স্বার্থে মাওলানা ভাসানী কখনো আপস করেননি। দেশের মানুষের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে তিনি বিরামহীনভাবে ছুটে চলেছেন। তিনি ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা। পলিমাটিমিশ্রিত এই বাংলাদেশের মাটির সন্তান মাওলানা ভাসানী আজীবন মানবমুক্তির সংগ্রামের রাজনীতি করেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবনের অনেক অধ্যায় এখনো অজানা রয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রাম, আদর্শ ও অবদান তুলে ধরতে হবে।

সভায় রাসিক প্রশাসক বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে পদ্মা নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং উত্তরাঞ্চলের মানুষের পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মোঃ এনামূল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক ভিসি ও রাকাব-এর চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন ড্যাব রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জি.এম শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা, রাজশাহীর সভাপতি ড. প্রকৌ. মোঃ জাকির হোসেন খান, সুজন, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহাঃ কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন।

আলোচনা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD