1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

সিলেট প্রতিনিধি:

 

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নাইম আহমদ (২৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাইম আহমদ ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকার মনছুর আহমদের বড় ছেলে।

নাঈমের বড় চাচা মইজ উদ্দিন মজনু মিয়া বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ভাদেশ্বর নালিউরি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই দেওলয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে বিকেলে নাইমের মরদেহ তার বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা, আত্মীয়স্বজন ও উপস্থিত এলাকাবাসী। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এরপর বাদ মাগরিব ভাদেশ^র ইউপির ফতেহখানী জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয় নাঈমের। পরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা।

অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে নির্বাক তার বাবা ।

 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী বলেন, নিহত নাঈমের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। এবং গুরুত্বর আহত সিএনজি চালক সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD