1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল বুড়াইল স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০০গ্রাম গাঁজা সহ এক মাদক সেবী আটক। লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা

বুড়াইল স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধি:

 

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুড়াইল স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ (১৭ নভেম্বর ২০২৬) স্কুল প্রাঙ্গণে এক মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলছড়ি উপজেলা সদস্য সচিব জাহিদ হাসান জীবন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের।

 

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, সর্বশেষ সরকারি ও জাতীয় গবেষণা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ থেকে ৮৩ লাখ। ২০১৮ সালে এই সংখ্যা ছিল প্রায় ৩৬ লাখ, যা পরবর্তী কয়েক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। উদ্বেগজনক বিষয় হলো, এই মাদকাসক্তদের একটি বড় অংশই কিশোর ও তরুণ। গবেষণায় দেখা গেছে, আসক্ত ব্যক্তিদের প্রায় ৯২ শতাংশই শৈশব বা তরুণ বয়সে (বিশেষ করে ১৫ থেকে ২৫ বছর বয়সে) মাদক গ্রহণ শুরু করে।

 

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদকমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 

সমাবেশে বুড়াইল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD