1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

মোঃ হাফিজুল ইসলাম ফুলবাড়ীয়া প্রতিনিধি:

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া–গরোবাজার প্রধান সড়কের কেশরগঞ্জ এলাকায় অবস্থিত পুরোনো একটি ব্রিজ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের ব্যবহারে ব্রিজটির বিভিন্ন স্থানে পিলারের ঢালাই উঠে গেছে, দেখা দিয়েছে ফাটল এবং কোথাও কোথাও বেরিয়ে পড়েছে রড। কয়েক দফা সংস্কার করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং দিন দিন অবকাঠামো দুর্বল হয়ে পড়ায় ব্রিজটি দিয়ে চলাচলকারী মানুষের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার আগেই নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে কেশরগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেশরগঞ্জ বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র ও শিক্ষা নগরী হওয়ায় প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। এ ছাড়া ফুলবাড়ীয়াসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ জরুরি চিকিৎসার প্রয়োজনে এই পথ ব্যবহার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করেন।

 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিজটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই ভাঙন ও ফাটল দেখা যাচ্ছে। সমস্যার সমাধানে একাধিকবার সংস্কারকাজ করা হলেও তা স্থায়ী হয়নি। বর্তমানে পিলারের ঢালাই খসে পড়া, রড বেরিয়ে আসা এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় এর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, সাময়িক মেরামতের পরিবর্তে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে নতুন করে নির্মাণ করা প্রয়োজন।

 

এ বিষয়ে বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন জানান, ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে নতুন ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তাঁরা সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করে পরিমাপসহ প্রয়োজনীয় এস্টিমেট প্রস্তুত করেছেন। পরবর্তী সময়ে নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, বারবার সংস্কার করেও ব্রিজটির স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। তাই এটি নতুন করে নির্মাণ করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী অর্থবছরে ব্রিজটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

 

অন্যদিকে, স্থানীয়দের দাবি, নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি হাসপাতালগামী রোগী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

এলাকাবাসীর মতে, কেশরগঞ্জের এই ব্রিজটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD