1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের সফল উদ্যোক্তা হাবিবুর রহমানের চায়না লেবুর বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নোমান হোসেন । সোমবার (১৬ নভেম্বর) দুপুরের পর তিনি এ বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চায়না লেবু চাষের সম্ভাবনা, উৎপাদন ও উদ্যোক্তার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দেশের বেকার যুবসমাজকে হতাশ না হয়ে প্রচলিত চিন্তাধারার বাইরে এসে কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। চাকরির পেছনে না ছুটে পরিকল্পিতভাবে এ ধরনের ফলের বাগান গড়ে তুলতে পারলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। চায়না লেবুর মতো সম্ভাবনাময় ফল চাষ করে একজন উদ্যোক্তা নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন।

তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলায় বর্তমানে অনেক তরুণ ও যুবক বিভিন্ন ধরনের ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষিতে যুবসমাজের এই আগ্রহ অত্যন্ত ইতিবাচক। নতুন নতুন কৃষি উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে পারেন। এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন উপজেলা প্রকৌশলী এবং মহেশপুর প্রেস ক্লাবের আব্দুর রহমান ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় কৃষি উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বেকার যুবকদের কৃষিভিত্তিক উদ্যোগে সম্পৃক্ত করতে এ ধরনের সফল উদ্যোক্তার বাগান পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাবিবুর রহমান বলেন দুবিঘা ফল বাগান প্রা দশ লক্ষ টাকায় বিক্রি হবে বলে আশা করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD