1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

 

মোঃ রাব্বি হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

 

​ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে ভিমলপুর মাঠ প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।

​২নং আলাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তাকিম রহমান ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে মো. মোস্তাকিম রহমান ডালিম বলেন, “আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি। আলাদীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তার নেতৃত্বে আমরা আলাদীপুরে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”

​তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড কোনো দলের নয়, এটি সাধারণ মানুষের অধিকার। কোনো গরিব ও অসহায় মানুষ যাতে এই সুবিধা থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। তথ্য সংগ্রহে যারা কাজ করবেন, তারা সততা ও দায়িত্বের সাথে কাজ করবেন। আমরা চাই আলাদীপুর ইউনিয়নের প্রতিটি অসহায় পরিবার এই সুবিধার আওতায় আসুক।”

​অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদ এবং বিএনপি ও এর সকল সহযোগী ও অঙ্গসংগঠন। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD