1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল

যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:

 

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়ন। গত সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রায় আড়াই মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে আটক করা হয়েছে ১৫৪ জনকে। উদ্ধার করা হয়েছে ৯ কেজির বেশি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি।

সোমবার (১৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে বিস্তৃত। এ অঞ্চলের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ১৮৯ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৩১১ পিস ইয়াবা, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ১৬ হাজার ৬০১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

এদিকে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ যশোর জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় একই সময়ে অভিযান চালিয়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এসব অভিযানে আটক করা হয়েছে আটজনকে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল-চাদর ও প্রসাধনসামগ্রী। এছাড়া ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ও ২৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে বিজিবি জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত দিয়ে পলাতক বা ফেরারি আসামিদের যাতায়াত ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব সংরক্ষণে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি, অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তবর্তী জনগণের পাশে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD