1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয়

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

​নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাওয়া কুমিল্লা ওয়াসার অস্থায়ী কার্যালয়ের ঠিকানা চূড়ান্ত হয়েছে। নগরীর ধর্মসাগর সংলগ্ন কুমিল্লা ঈদগাহের পশ্চিম পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্বিতীয়তলা ভবনে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​রোববার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই অস্থায়ী কার্যালয়ের অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সংস্থাপন) মোহাম্মদ ফয়জুল ইসলাম সুমন কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদের (ভিপি ওয়াসিম) হাতে অনুমোদনপত্র তুলে দেন।

​অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহতেশামুল রাসেল খান, প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের (জিওবি-এডিবি) প্রকল্প পরিচালক মো. শফিকুল হাসান। ​সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অস্থায়ী কার্যালয়ের ভবন চূড়ান্ত হওয়ায় কুমিল্লা ওয়াসার প্রাতিষ্ঠানিক কার্যক্রম গতিশীল করার নতুন দুয়ার খুলেছে। এর মধ্য দিয়ে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের পথে আরেক ধাপ অগ্রগতি হলো। ​অনুমোদনপত্র গ্রহণ শেষে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ বলেন, কুমিল্লাবাসীর কাঙ্ক্ষিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করতে ওয়াসার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী। কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD