1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৭ উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও আধ্যাত্মিক চেতনার বার্তা ছড়িয়ে দিতে পঞ্চগড়ে দাওয়াতি র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাকের পার্টি। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা জাকের পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বিকেলে পঞ্চগড় জেলা জাকের পার্টির কার্যালয় থেকে দাওয়াতি র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের শেরেবাংলা মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা জাকের পার্টির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিছুর রহমান। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধির ক্ষেত্রে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি আসন্ন বিশ্ব ওরস শরীফে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি শাজাহান আলী বিএসসি, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আমিন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান রাজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব ওরস শরীফের দাওয়াতি কার্যক্রমের বার্তা ছড়িয়ে দেন দলটির নেতাকর্মীরা। পরে র‍্যালিটি জেলা জাকের পার্টির কার্যালয়ে ফিরে যায়। সেখানে বিশেষ মোনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD