সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৭ উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও আধ্যাত্মিক চেতনার বার্তা ছড়িয়ে দিতে পঞ্চগড়ে দাওয়াতি র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাকের পার্টি। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা জাকের পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে পঞ্চগড় জেলা জাকের পার্টির কার্যালয় থেকে দাওয়াতি র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের শেরেবাংলা মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা জাকের পার্টির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিছুর রহমান। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধির ক্ষেত্রে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি আসন্ন বিশ্ব ওরস শরীফে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি শাজাহান আলী বিএসসি, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আমিন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান রাজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব ওরস শরীফের দাওয়াতি কার্যক্রমের বার্তা ছড়িয়ে দেন দলটির নেতাকর্মীরা। পরে র্যালিটি জেলা জাকের পার্টির কার্যালয়ে ফিরে যায়। সেখানে বিশেষ মোনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM