1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত বোদায় ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৮ মুরাদনগরের ছালিয়াকান্দি বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগ, ব্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও তিতাসে চেয়ারম্যান প্রার্থীদের দ্বন্দ্বে পণ্ড সংবর্ধনা, দল থেকে বহিষ্কার এমদাদ হোসেন আখন্দ সুনামগঞ্জ সিমান্তে মানব পাচারকারী সহ ৭ জন আটক। সাঁথিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার। নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে জামালপুরে এনসিপির বিক্ষোভ মিছিল তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত। গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা ও সার্কাস আবার চালু করা হবে: সংস্কৃতিমন্ত্রী

কাউনিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ মোঃ সাকিব আল হাসান ভূঁইয়া:

 

রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের খণ্ড উদ্ধার করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া এলাকার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৪০), মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), শাহআলম (৩৮), হেকমত আলী (৩৫) ও শাহরিয়ার রাকিব (২৬)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পদধারী ও সদস্য রয়েছেন।

 

এ ঘটনায় কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলাটির নম্বর ৮, তারিখ ১২ নভেম্বর ২০২৬। পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা আরও ১০০ থেকে ১৫০ জন পালিয়ে যান।

 

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর টেপামধুপুর ইউনিয়নের রাজিব মৌজায় সোহেল রানা (২৩) নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ি থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।

 

এসআই রমজান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় আরেকটি মামলা হয়েছে। মামলাটির নম্বর ৯, তারিখ ১২ নভেম্বর ২০২৬।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD