1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ কাউনিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার জয়পুরহাটের আক্কেলপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যাবসায়ী গ্রেফতার খুদে হাফেজদের অংশগ্রহণে দীঘিনালায় অনুষ্ঠিত হলো হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ৩১তম কোরআন প্রতিযোগিতা হাইমচরে তিন গোডাউনে অভিযান, জব্দ বিপুল কারেন্ট জাল বরগুনা সদরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার হাইমচরে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত মাদকবিরোধী সভায় ওসির কঠোর বার্তা এইচএসসিতে অকৃতকার্য লাখো শিক্ষার্থীর জন্য ফের পরীক্ষার সুযোগ, ১ ডিসেম্বর শুরু সম্পূরক পরীক্ষা

হাইমচরে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

 

আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:

 

যুক্তির শাণিত প্রয়োগ, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও মননশীল প্রজন্ম গঠনের প্রত্যয়ে চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে ৩য় আন্তঃস্কুল, কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

‘যুক্তির মশালে মুছে যাক আঁধার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয় নির্বাচিত বিতার্কিক দলগুলো। ফাইনাল পর্বকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

বিতর্ক কেবল যুক্তি-তর্কের প্রতিযোগিতা নয়; বরং এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। একই সঙ্গে বিতর্কচর্চা শিক্ষার্থীদের ভিন্নমতকে শ্রদ্ধা করতে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজস্ব অবস্থান তুলে ধরতে উদ্বুদ্ধ করে।

 

শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, মননশীলতা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD