1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা কয়রায় শিশুদের পুষ্টির নামে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

 

মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গায় ই-কোর্ট ফ্রেমওয়ার্কের আওতায় জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ‘ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে এবং এটুআইয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালার উদ্বোধন করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

 

কর্মশালায় ই-কোর্ট ফ্রেমওয়ার্কের বিভিন্ন সেবার কার্যক্রম ত্বরান্বিত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান।

 

এ সময় কর্মশালার বিভিন্ন করণীয় ও বাস্তবায়নযোগ্য বিষয় তুলে ধরেন এটুআইয়ের ন্যাশনাল কনসালট্যান্ট (ই-কোর্ট) ও উপসচিব মোছাঃ খালেদা খাতুন রেখা।

 

এ ছাড়া জেনারেল সার্টিফিকেট আদালতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং সরকারি পাওনা আদায় আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ কামরুল হাসান।

 

কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ই-কোর্ট ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন, সরকারি পাওনা আদায় প্রক্রিয়া সহজীকরণ এবং প্রযুক্তিনির্ভর বিচারিক সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

দিনব্যাপী এ কর্মশালার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কর্মশালার মাধ্যমে ই-জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সেবা আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD