1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

চরে হাসপাতাল নেই: নৌকার পাটাতনে যমজ সন্তানের জন্ম

  • প্রকাশিতঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

 

জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধিঃ

 

গাইবান্ধার ফুলছড়ির দুর্গম চরাঞ্চলে এক অমানবিক ও কষ্টদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ব্রহ্মপুত্র নদের মাঝনৌকার পাটাতনে যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এর মাত্র তিন দিন আগে গত শনিবারও একই কায়দায় হাসপাতালে যাওয়ার পথে নৌকায় এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন অন্য এক প্রসূতি।

 

 

মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রসববেদনায় কাতর ওই প্রসূতিকে নিয়ে স্বজনরা চর থেকে একটি নৌকায় করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝপথে পৌঁছালে প্রসূতির ব্যথা তীব্র আকার ধারণ করে। এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা চরম উৎকণ্ঠায় পড়েন। উপায় না পেয়ে নৌকার মধ্যেই শুরু হয় প্রসবকালীন কার্যক্রম। পরে সৌভাগ্যবশত প্রথমে একটি ছেলে এবং পরে একটি মেয়েসন্তানের জন্ম দেন ওই নারী। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানা গেছে।

 

নবজাতকদের বাবা মনোয়ার হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় আমরা মারাত্মক দুশ্চিন্তায় পড়ে যাই। পরে আল্লাহর রহমতে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছে। আমরা সুস্থ আছি, সবার কাছে দোয়া চাই।’

 

 

নৌকায় থাকা স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বি বলেন, ‘মাঝনদীতে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ না থাকায় সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন। পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে নিরাপদে সন্তান প্রসব হয়।’

 

 

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ চরাঞ্চলের এই স্বাস্থ্যসংকটের কথা তুলে ধরে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চরাঞ্চলে কোনো স্থায়ী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র না থাকায় এখানকার মানুষকে চরম বিড়ম্বনার শিকার হতে হয়।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD