1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা ‎

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

‎আমতলী প্রতিনিধি:

‎

‎বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের জামাতা মোঃ সবুজ মৃধা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

‎

‎সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোসাঃ কহিনুর (৪০) ও তাঁর স্বামী মোঃ সেলিম প্যাদা (৫৫)।

‎

‎বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভাষ্য, জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা  পিপিএম-সেবার নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কহিনুর ও সেলিম প্যাদাকে আটক করা হয়। এ সময় তাঁদের জামাতা সবুজ মৃধা পালিয়ে যান।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কহিনুরকে তল্লাশি করে তাঁর পরনের কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ইয়াবা বহন ও মোড়কজাতকরণে ব্যবহৃত ব্যাগ, কসটেপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

‎

‎ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক সবুজ মৃধা বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে রাখতেন। পরে অটোরিকশাযোগে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

‎

‎আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

‎মোঃ ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক সবুজ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎গ্রেপ্তার দুজনকে আদালত পাঠানো হয়েছে।

‎

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD