1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর খান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে দিলেন ঢেউটিন

  • প্রকাশিতঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর খান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে দিলেন ঢেউটিন

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী, মো. জাহাঙ্গীর খান। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির হাতে ঘর পুনর্নির্মাণের সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীর পাড়া এলাকায় গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর খানের পক্ষ থেকে
এসব ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন: ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও জেলা যুব কর্মী প্রধান, ডাক্তার ইকবাল খান দোলন, গোয়ালন্দ পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান শেখ, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জিয়াউল হুদা উজ্জ্বল এবং দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঢেউটিন সহায়তা পাওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। ঘরবাড়ি পুনর্নির্মাণের এই উদ্যোগকে তারা মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও জেলা যুব কর্মী প্রধান, ডাক্তার ইকবাল খান দোলন বলেন, অগ্নিকাণ্ডে দুটি পরিবার তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। এমন দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এবং নতুন করে ঘর তৈরি করে মাথা গোঁজার ঠাঁই করে দিতে এ সহায়তা দেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।

গোয়ালন্দ পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান শেখ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এমন দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়িয়ে ঢেউটিন সহায়তা দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী, মো. জাহাঙ্গীর খান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুরবস্থার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। বিপদের সময় মানুষের পাশে থাকাই মানবিক দায়িত্ব। এই ঢেউটিন হয়তো তাদের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে ঘর পুনর্নির্মাণে কিছুটা হলেও সহায়তা করবে।
ভবিষ্যতেও এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী, মো. জাহাঙ্গীর খান আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। মানুষের বিপদের সময় পাশে থাকাই আমাদের দায়িত্ব। এই সহায়তার মাধ্যমে পরিবার দুটি যেন নতুন করে ঘর তৈরি করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতেও এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD