1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

 

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের নগরকান্দায় নাজমা বেগম (৪১) নামে এক বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে তাঁর দেবর আবু ছালেক সবুজ ও শাশুড়ি জামেনার বিরুদ্ধে। এ ঘটনায় লিটন শেখ নামে আরও একজনের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়া, ব্ল্যাকমেইলের চেষ্টা এবং জোরপূর্বক জড়িয়ে ধরে ভিডিও ধারণের অভিযোগ করেছেন ওই নারী। এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী।

 

অভিযোগকারী নাজমা বেগম নগরকান্দা উপজেলারজগদিয়া বালিয়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী সিহাবউদ্দীন প্রায় ছয় মাস আগে মারা যান। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

লিখিত অভিযোগে নাজমা বেগম উল্লেখ করেন, গত ২৩ সেপ্টেম্বর সকালে লিটন শেখ তাঁকে ফোন করে উপজেলা পর্যায়ে একটি ঘর পাইয়ে দেওয়ার কথা বলেন। সরল বিশ্বাসে তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি তাঁকে দেন। পরে লিটন তাঁকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেন এবং ব্ল্যাকমেইলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে একটি মিষ্টির দোকানে নিয়ে জোরপূর্বক জড়িয়ে ধরে ভিডিও ধারণ করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার জের ধরে গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তাঁর দেবর আবু ছালেক সবুজ ও শাশুড়ি জামেনা তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগ করেন নাজমা। এ সময় আবু ছালেক সবুজ ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করেন বলেও তিনি দাবি করেন।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁকে নির্যাতন করে আসছেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। স্বামী হারানোর পর তিন সন্তানকে নিয়ে তিনি অসহায় অবস্থায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

নাজমা বেগমের দাবি, ঘটনাগুলো সম্পর্কে এলাকার অনেকেই অবগত রয়েছেন এবং প্রয়োজনে তাঁরা সাক্ষ্য দিতে পারবেন। সবার সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন,” থানায় অভিযোগ হয়েছে।তদন্ত চলছে। মামলা রেকর্ড করে আদালতে প্রেরণ করা হবে।

ন্যায় বিচার দাবি করছেন ভুক্তভোগী নারী নাজমা বেগম।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD