1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

দুপচাঁচিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও সর্বস্তরে শিক্ষক সমাজ আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধি লক্ষ্যে ,র‍্যালি ,গুণী শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা গতকাল ৫ অক্টোবর সোমবার উপজেলা মডেল মসজিদের চত্বরে উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে ও শাহ মোঃ মাহামুদুন নবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি -দুপচাঁচিয়া) স্থানীয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি)। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, অধ্যক্ষ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি) বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান কারিগর। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।এ দিন উপজেলার পর্যায়ের ৪ জন গুণী শিক্ষক কলেজ স্তরে উপাধ্যক্ষ মনোয়ারা বেগম ,মাদ্রাসা স্তুরে সহকারী অধ্যাপক আশরাফুল আলম,মাধ্যমিক স্তুরে সিনিয়র সহকারী শিক্ষক মোসলিম উদ্দিন, প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক বেলাল হোসেনকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD