
রাজশাহী ব্যুরো:
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী- ২ আসনের সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রী গত ২০ সেপ্টেম্বর রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি স্টেশনের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন ।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, তাছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী এবং
রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্টেশন পরিদর্শনকালে নেতৃবৃন্দ রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ স্টেশনের সার্বিক পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জনসাধারণের গুরুত্বপূর্ণ এই স্থাপনায় ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়। রেলওয়ে স্টেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। এর সম্পদ রক্ষা করা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করা সবার দায়িত্ব।