1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুপচাঁচিয়ায় মারপিট করে হত্যাচেষ্টা অভিযোগ 

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামে পূর্ববিরোধের জের ধরে মারপিট করে যখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় ৩ জনেকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) দুপুর ১২ টারদিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া মৃতঃ আঃ হামিদের স্ত্রী বৃদ্ধা নারী মোছাঃ আনোয়ারা বেগম (৫৫) বাড়ির সামনে বিবাদীগণ মোঃ মুনজুর (৪৫), পিতা- মৃতঃ ময়েন, মোছাঃ রেনুকা বিবি (৪০), স্বামী-মৃতঃ রুবেল হোসেন, মোঃ সৌরভ (২২), পিতা- মৃতঃ রুবেল হোসেন, সকলের সাং- খিহালী চকপাড়া, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া, পূর্ববিরোধের জের ধরে বিবাদীগণ বৃদ্ধা নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করেন। তৎক্ষণাৎ বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটে। এতে বৃদ্ধ নারী মোছাঃ আনোয়ার বেগম (৫৫), গুরুতর আহত হন। এবং তার শরীর মাথা সহ বিভিন্ন স্থানে রক্তারক্ত জখম হন। এসময় তার আত্মচিৎকারে আশপাশের স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, সে এখনো ওখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় বৃদ্ধা নারী মোছাঃ আনোয়ারা বেগমের ছেলে মোঃ সাগর হোসেন সাদ্দাম (৩৫) বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন, ১। মুনজুর (৪৫), ২। মোছাঃ রেণুকা বিবি (৪০), ৩।সৌরভ (২২), কে আসামি করা হয়েছে। মামলাটি দুপচাঁচিয়া থানা গ্রহণ করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD