1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

টিকটকের টানে কুমিল্লায় এসে ধর্ষণের শিকার কিশোরী

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সি এক কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক রাজীব আহমেদকে (২১) গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ​শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত নরসিংদীর ওই কিশোরী। তার বাবা-মা নেই। এর মধ্যেই টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে কুমিল্লার ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের আজগর আলীর ছেলে রাজীব আহমেদের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজীব কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। ​সম্পর্কের টানে গত শুক্রবার ঢাকা থেকে কুমিল্লায় ছুটে আসে কিশোরীটি। রাত আনুমানিক ৯টার দিকে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় তাকে রিসিভ করেন রাজীব। এরপর তাকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। রাত গভীর হওয়ার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। কিশোরীটি চিৎকার শুরু করলে অভিযুক্ত রাজীব দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ​স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল রাত ২টার পর ঘটনাস্থল থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। এ সময় কিশোরী পুলিশকে রাজীব আহমেদের ছবি দেখিয়ে তাকে শনাক্ত করে। ​পুলিশ কর্মকর্তা সুরেজিত বড়ুয়া জানান, শনিবার সকালে কিশোরীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে আইনগত পদক্ষেপ ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD