1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহীতে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রদীপ গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), সিপিএসসি, রাজশাহী।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রদীপ চন্দ্র সরকার (৬৩)। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর থানার সাইবাড় গ্রামের হরিপদ সরকারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ১০ মিনিটে (১৪:১০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি অভিযান চালানো হয়। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া রনি সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অবস্থানকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-৫ এর একটি চৌকস দল।

​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানার সিআর মামলা নং-৩৯/২১ (দায়রা মামলা নং-৭৬৮/২১) এবং এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ১৫,১০,০০০/- (পনেরো লাখ দশ হাজার) টাকার অর্থদণ্ড প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD