1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

চারঘাটে ৪২৭ বোতল ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

 

রাজশাহী ব্যুরো প্রধানঃ

 

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪২৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে চারঘাট মডেল থানাধীন নাওদাড়া গ্রামের মোঃ গোলাপের চায়ের দোকানের সামনে চারঘাট-বানেশ্বর পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চারঘাট উপজেলার মোক্তারপুর (পাকিয়ানপাড়া) গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দাসিরদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ হাতেম আলী (৩০)।

পুলিশ জানায়, সোমবার রাত ২টা ১০ মিনিটের দিকে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ সারদা বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নাওদাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে রাত ২টা ২০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ঢাকা মেট্রো-ট-১২-৫৯৯ নম্বরের ট্রাকে অর্ধবোঝাই পাথরের মধ্য থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর থেকে ৪২৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) পাওয়া যায়। এ সময় ট্রাকটি জব্দ এবং সুমন আলী ও হাতেম আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে। অপর গ্রেপ্তার হাতেম আলীর বিরুদ্ধেও গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, মাদকদ্রব্যের উৎস, পরিবহন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD