1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

নিষিদ্ধ সময়ে মাতামুহুরী রিজার্ভে বাঁশ কর্তনের অভিযোগ, ৯ হাজার বাঁশ জব্দ, পাচারের অভিযোগে বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

সুমন্ত তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম উপজেলা প্রতিনিধি :

 

বান্দরবানের আলীকদমের মাতামুহুরী রিজার্ভে নিষিদ্ধ সময়ে বাঁশ কর্তন ও নদীপথে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জুন, জুলাই ও আগস্ট তিনমাস বাঁশ আহরণের নিষিদ্ধ সময়ে রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশ কেটে মাতামুহুরী নদীপথে পাচার করা হয়েছে। পরে আলীকদম সেনা জোনের একটি ক্যাম্পের সেনাসদস্যরা প্রায় ৯ হাজার বাঁশ জব্দ করে বন বিভাগের তৈন রেঞ্জের কাছে হস্তান্তর করেছেন।

 

সম্প্রতি অভিযোগ উঠেছে, সদ্য বদলীকৃত মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেকের যোগসাজশে নিষিদ্ধ সময়ে রিজার্ভ এলাকা থেকে হাজার হাজার বাঁশ কেটে পাচার করা হয়েছে। এ কাজে চকরিয়ার বাঁশ ব্যবসায়ী জসিম, পুতুসহ একাধিক ব্যক্তি জড়িত বলে স্থানীয় সূত্রের অভিযোগ। বাঁশ পাচারে মাতামুহুরী রেঞ্জের বাবু পাড়া চেকপোস্টের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন অভিযোগ করেন, জুন, জুলাই ও আগস্ট নিষিদ্ধ সময়ে এসব বাঁশ কাটা হয়েছে। পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে বাঁশগুলো নদীপথে পাচার করা হয়। নিষিদ্ধ সময়ে বাঁশ আহরণের অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তার প্রশ্ন, বন বিভাগের নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে যদি রিজার্ভ থেকে বাঁশ কাটা হয়ে থাকে, তাহলে কারা এর অনুমতি দিয়েছে এবং বন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের নজর এড়িয়ে এত বিপুল পরিমাণ বাঁশ কীভাবে নদীপথে সরানো হলো?

 

অভিযোগের বিষয়ে মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘কিছু বাঁশ অবৈধভাবে নদীতে মজুত রয়েছে। সেইসব বাঁশ আমরা জব্দ করব।’

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, বিষয়টি জানার পরপরই তিনি রেঞ্জ কর্মকর্তাকে মজুত বাঁশ জব্দ করার নির্দেশ দিয়েছেন।

 

তবে স্থানীয়দের দাবি, বন বিভাগের পক্ষ থেকে জব্দের নির্দেশ দেওয়ার পরও মজুত বাঁশের একটি অংশ নদীপথে পাচার হয়ে যায়। পরে আলীকদম সেনা জোনের কানা মার্ঝি আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা প্রায় ৯ হাজার বাঁশ জব্দ করে তৈন রেঞ্জের কাছে হস্তান্তর করেন।

 

জব্দ করা বাঁশের বিষয়ে তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল হক বলেন, বাঁশগুলো জব্দ করা হয়েছে। রেঞ্জের পক্ষ থেকে সেগুলো হোসেন সর্দারের জিম্মায় দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD