1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহী সীমান্তে ১০০ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে চারঘাট থানার গোপালপুর ক্লাবের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার আনুমানিক রাত ৩টার দিকে চারঘাট বিকল্প বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোপালপুর ক্লাবের মোড় এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল দ্রুত ওই এলাকায় গিয়ে জঙ্গলের মধ্যে অবস্থান নেয়। দীর্ঘসময় অপেক্ষার পর টহল দল দেখতে পায়, দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করার জন্য ধাওয়া করলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০০ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ উদ্ধার করেন। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য বা অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জব্দ করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD