1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

বালিয়াকান্দীতে রাজমিস্ত্রিদের হাতে ইট-বালুর বদলে দিনভর ফুটবল উৎসব

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মো শারীদ মোল্লা , রাজবাড়ী প্রতিনিধিঃ

 

প্রতিদিনের সঙ্গী ইট, বালু, সিমেন্ট আর রড। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরিয়ে গড়ে তোলেন মানুষের স্বপ্নের বাড়ি। তবে শুক্রবারের দিনটি ছিল তাদের জন্য একটু ব্যতিক্রম। নির্মাণকাজের সরঞ্জাম পাশে রেখে রাজমিস্ত্রিদের হাতে উঠল ফুটবল। মাঠে ছুটলেন তারা, আর তাদের ঘিরে জড়ো হলেন এলাকার মানুষ।

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে নির্মাণ শ্রমিকদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বহরপুর-ইসলামপুর নির্মাণ শিল্পী অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেন ছয়টি দলের নির্মাণ শ্রমিক ও রাজমিস্ত্রিরা।

সকাল সাড়ে ৮টায় শুরু হয় নকআউট পদ্ধতির খেলা। প্রতিযোগিতায় অংশ নেয় হেলাল ফুটবল একাদশ, রবিউল ফুটবল একাদশ, সুমন ও কাকন ফুটবল একাদশ, মাসুদ ফুটবল একাদশ, দেলোয়ার ফুটবল একাদশ এবং নাসির ফুটবল একাদশ।

দিনভর একের পর এক ম্যাচে মাঠে দেখা যায় উত্তেজনা। কখনো গোলের উল্লাস, কখনো কাঙ্ক্ষিত গোল না পাওয়ার হতাশা—সবকিছুর মধ্যেই সতীর্থ ও প্রতিপক্ষের সঙ্গে খেলোয়াড়দের ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

বিকেল ৪টায় মাঠে গড়ায় কাঙ্ক্ষিত ফাইনাল। মুখোমুখি হয় মাসুদ ফুটবল একাদশ ও রবিউল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানে ১-০ গোলে মাসুদ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রবিউল ফুটবল একাদশ।

ম্যাচটি পরিচালনা করেন রেফারি নাজমুল হাসান। তাঁর সহকারী ছিলেন খায়রুল ইসলাম ও মিঠুন।
আয়োজকদের ভাষ্য, নির্মাণ শ্রমিকদের জীবনে কাজের চাপ বেশি থাকায় নিজেদের মধ্যে আনন্দ-বিনোদন ও পারস্পরিক যোগাযোগের সুযোগ তুলনামূলক কম। তাই একই পেশার মানুষদের একত্রিত করা এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন।

আয়োজক সংগঠনের সভাপতি হুসাইন মন্ডল বলেন, “নির্মাণ শ্রমিকরা সারা বছর কঠোর পরিশ্রম করেন। তাদের জন্য আনন্দ-বিনোদনের সুযোগ তৈরি করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
সাধারণ সম্পাদক বাচ্চু শেখ বলেন, “খেলাধুলার মাধ্যমে শ্রমিকদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিল বহরপুরের মেসার্স আরাফাত ট্রেডার্স। স্পন্সর হিসেবে সহযোগিতা করে আকিজ গ্রুপ, আবুল খায়ের স্টিল ও ওয়ান স্টারের রাজবাড়ী অঞ্চলের পরিবেশক প্রতিষ্ঠানটি।
মেসার্স আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. হারুন অর রশিদ হারুন বলেন, “নির্মাণ শ্রমিকদের শ্রমের ওপর এলাকার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ অনেকাংশে নির্ভরশীল। তাদের জন্য বিনোদন ও সম্প্রীতির এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার চেষ্টা থাকবে।”

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আলী মনছুর খান, ইজাজুল হক মুনা, কাজী পনির, সিরাজুর রহমান ঝন্টু, শাহিদুল ইসলাম মাস্টারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
খেলা দেখতে সকাল থেকেই মাঠে ভিড় করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনভর ফুটবলকে কেন্দ্র করে বাড়াদী রেলওয়ে মাঠে তৈরি হয় উৎসবের আবহ। কর্মক্ষেত্রের ব্যস্ততা ভুলে নির্মাণ শ্রমিকদের এই মিলনমেলা হয়ে ওঠে তাদের নিজেদের জন্যই এক আনন্দের দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD