1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

৫,০০০ টাকার বিনিময়ে মিলছে ভিডব্লিউবি কার্ড,গোয়ালন্দে ভিডব্লিউবি কার্ডে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খান

 

রাজবাড়ীর গোয়ালন্দে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। কার্ড করে দেওয়ার কথা বলে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়, পুরোনো কার্ড বাতিল এবং নতুন সুবিধাভোগীদের তালিকা গোপন রাখার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। এতে চারটি ইউনিয়নের অন্তত ২১৩ টি পরিবার খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিডব্লিউবি কার্ডের চাল নিতে এসে অনেক নারী খালি হাতে ফিরে যাচ্ছেন। কার্ড বাতিলের কারণ জানতে না পেরে হতদরিদ্র এসব মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা গেছে। কয়েকজন ভুক্তভোগীকে এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

 

ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ, মাইকিং কিংবা প্রচার-প্রচারণা ছাড়াই দৌলতদিয়া ইউনিয়নের ৯৭ টি পরিবারের ভিডব্লিউবি কার্ড বাতিল করা হয়েছে। একইভাবে উজানচর ইউনিয়নে ৫২ টি, দেবগ্রাম ইউনিয়নে ১৯ টি এবং ছোটভাকলা ইউনিয়নে ৪৫ টি কার্ড বাতিল করা হয়েছে বলে তারা জানান। সব মিলিয়ে চার ইউনিয়নে ২১৩ টি পরিবারের কার্ড বাতিলের অভিযোগ উঠেছে।

 

কার্ড বাতিল হওয়া কয়েকজন সুবিধাভোগী জানান, তাদের না জানিয়েই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। কেন কার্ড বাতিল করা হয়েছে, সে বিষয়ে তাদের কোনো সুস্পষ্ট কারণও জানানো হয়নি। ফলে হঠাৎ করে সরকারি খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

 

দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকসানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কোনো স্বামী-সন্তান নেই। আমি বিধবা। কোনো কাজ করার সামর্থ্যও নেই। ভিডব্লিউবি কার্ডের ৩০ কেজি চালেই আমার সংসার চলে। এখন চাল না পেলে সংসার চালাব কীভাবে?

 

১ নম্বর ওয়ার্ডের শিল্পী বেগম বলেন, চাল নিয়ে বাড়িতে না গেলে ছেলে-মেয়ে ও বৃদ্ধ বাবা-মা না খেয়ে থাকবে। কী করব, কোনো উপায় জানি না।

 

৯ নম্বর ওয়ার্ডের রুপবান বেগমের অভিযোগ, আমি পাঁচ হাজার টাকা দিয়ে দুই বছর মেয়াদের কার্ড করেছি। এখন মেয়াদ শেষ হওয়ার আগেই কার্ড বাতিল করা হয়েছে। আমি আমার টাকা ফেরত চাই।

 

এদিকে নতুন করে ভিডব্লিউবি কার্ডে অন্তর্ভুক্ত হওয়া কয়েকজনের কাছ থেকেও অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের দাবি, সরকারি এই সুবিধা বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে আগাম টাকা নেওয়া হয়েছে।

 

নতুন সুবিধাভোগী শিল্পী বেগম অভিযোগ করে বলেন, সরকারি বিনামূল্যের ভিডব্লিউবি কার্ড করতে আমি অগ্রিম পাঁচ হাজার টাকা দিয়েছি। টাকা ছাড়া কেউ কার্ড দেয় না।

 

নুরজাহান নামে এক নারী বলেন, অনেকদিন আগে কার্ডের জন্য আবেদন করেছিলাম। শুনেছি টাকা না দিলে কার্ড হবে না। পরে জানতে পারি আমার নামে কার্ড হয়েছে, কিন্তু সেটি অন্য একজন ব্যবহার করছেন।

 

হামিদ মৃধার হাট এলাকার শিল্পী বেগম বলেন, আমার নামে কার্ড হয়েছে কি না, আমি জানি না। কেউ আমাকে জানায়নি। এর আগে কার্ড করার জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল। আমি টাকা দিইনি।

 

ভুক্তভোগীদের অভিযোগ, নতুন তালিকায় কারা অন্তর্ভুক্ত হয়েছেন, সে বিষয়েও স্বচ্ছতা নেই। অনেকেই নিজেদের নামে কার্ড হয়েছে কি না, তা জানেন না। এ নিয়ে কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্রদের বদলে অন্যদের কাছে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

 

তবে অনিয়ম ও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সালমা আক্তার। তিনি বলেন, টিআইবির প্রতিবেদন অনুসারে পুরোনো কিছু কার্ড বাতিল করে নতুন করে কিছু কার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। আমি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট, গুজব ও ভিত্তিহীন।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাইফুল হুদা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ভিডব্লিউবি কার্ড বিনামূল্যে দেওয়া হয়। এখানে টাকা লেনদেনের কোনো সুযোগ নেই। কারও বিরুদ্ধে টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সুবিধাবঞ্চিতদের আরও অভিযোগ, ভিডব্লিউবি কার্ড বাতিল হওয়া অধিকাংশ নারী-পুরুষের নামে বর্তমানে তো দূরের কথা, অতীতেও অন্য কোনো সরকারি সুবিধার কার্ড ছিল না। এরপরও কোনো ধরনের কারণ দর্শানো বা নোটিশ ছাড়াই তাদের নাম ভিডব্লিউবি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন সুবিধাবঞ্চিতরা।

 

তাদের দাবি, কার্ড বাতিলের প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং তালিকা প্রণয়ন ও বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা চিহ্নিত করতে বিভাগীয় তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে বাতিল হওয়া কার্ডের তালিকা ও নতুন করে অন্তর্ভুক্ত সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD