1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

আলমকে আটকের চেষ্টায় বাসায় পুলিশের অভিযান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের কর্মী মোঃ আলমকে আটকের উদ্দেশ্যে তার বাসায় অভিযান চালিয়েছে বোয়ালিয়া থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের শিরোইল মঠপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সহযোগী ও যুবলীগ কর্মী মোঃ আলম নিজ বাসায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশ বাসায় প্রবেশের আগে সেখানে অবস্থানরত কয়েকজন পুরুষ ও নারী সদস্যের সঙ্গে পুলিশের সাময়িক বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ বাসায় প্রবেশ করে আলমকে খোঁজাখুঁজি করে। তবে অভিযানকালে তাকে বাসায় পাওয়া যায়নি।
এদিকে, পুলিশের অভিযান চলাকালে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ ও তার কয়েকজন সহযোগী বাসার নিচে অবস্থান করছিলেন বলে জানা গেছে। আলমকে গ্রেপ্তারের বিষয়ে স্থানীয় বিএনপি কর্মী মোঃ লেলিন তার পক্ষে কথা বললে সৈকত পারভেজের সঙ্গে তার সাময়িক বাকবিতণ্ডা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

পুলিশ আলমকে বাসায় না পেয়ে পরবর্তীতে শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মোঃ আলমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় রাজনৈতিক মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযানকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD