1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে বাস আটকের জের, রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ সকাল থেকে ঢাকাসহ সব রুট বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা!

  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

রাজশাহী ব্যুরো:

 

৫ সেপ্টেম্বর (শনিবার)নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া যাত্রীরা।

 

পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে রাজশাহীর পরিবহন মালিকরা দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

 

জানা যায়, এ বিরোধের সূত্রপাত গত ৩ সেপ্টেম্বর। ওইদিন রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে পৌঁছালে আটকে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি থামিয়ে যাত্রীদের অন্য বাসে তুলে দেয় এবং বাসটি নাটোরে আটকে রাখে। এর জেরে পাল্টা ব্যবস্থা হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। পরে দুই পক্ষের সমঝোতায় উভয় স্থানের বাস ছেড়ে দেওয়া হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাজশাহীর শিরোইল, ভদ্রা, তালাইমারি ও রেলগেট এলাকার বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড়। টিকিট কেটেও বাস না পেয়ে অনেককে ফিরে যেতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে টিকিটের টাকা ফেরত নিচ্ছেন।

 

ভোগান্তির শিকার এক যাত্রী বলেন,আগে থেকেই ঢাকার টিকিট কাটা ছিল। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছি।

 

আরেক যাত্রী বলেন,জরুরি কাজে ঢাকায় যেতেই হবে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। মালিকদের প্রতি অনুরোধ,দ্রুত সমস্যা মিটিয়ে বাস চালু করুন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন, মালিকদের বিরোধের খেসারত দিতে হচ্ছে সাধারণ শ্রমিক ও যাত্রীদের। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান প্রয়োজন।

 

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন,রাজশাহী ও নাটোরের মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD