
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাসেল মোল্লাঃ
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যকর, না মানলে কঠোর শাস্তি: ডিসি
রাজবাড়ীতে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে স্কুল চলাকালীন সময়ে কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান কোচিং কিংবা প্রাইভেট পড়াতে পারবেন না। এ সময়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ের নিয়মিত পাঠদানে মনোযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) জানিয়েছেন, নির্দেশনা অমান্য করে স্কুল টাইমে কোচিং বা প্রাইভেট কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।