1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

বড়াইগ্রামে ভগ্নিপতির লাশ নিয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল স্কুল শিক্ষিকার!

  • প্রকাশিতঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

বড়াইগ্রাম প্রতিনিধি:

 

 

প্রিয়জনের নিথর দেহটা শেষবারের মতো আপনজনের কাছে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সে উঠেছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই ফেরার পথেই অপেক্ষা করছে আরও এক নির্মম পরিণতি! ভগ্নিপতির লাশ পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা ইয়ারুন নাহার লাকী (৪৫)।

 

সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

নিহত ইয়ারুন নাহার লাকী গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের আলতাফ হোসেন সবুজের স্ত্রী। তিনি আমরাইদ ইয়াকুব আলী শিকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

 

জানা গেছে, সোমবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছোট বোন খাইরুন নাহার সম্পার স্বামী রফিকুল ইসলামের (৫০) মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বড়াইগ্রামের উদ্দেশে রওনা দেন লাকীসহ পরিবারের সদস্যরা।

 

কিন্তু স্বজনের লাশ নিয়ে শোকাহত সেই যাত্রা শেষ হওয়ার আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

 

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ইয়ারুন নাহার লাকী, নুরুন নাহার লিপি, খাইরুন নাহার সম্পা, নূর আলম, আলতাফ হোসেন সবুজ, সিয়াম ও অ্যাম্বুলেন্সের চালক আহত হন।

 

পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যুর কাছে হার মানেন ইয়ারুন নাহার লাকী।

 

যে মানুষটি স্বজনের মরদেহ বাড়িতে পৌঁছে দিতে বেরিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকেই ফিরতে হলো নিথর দেহে। একটি মৃত্যুর শোক নিয়ে শুরু হওয়া যাত্রা যেন কেড়ে নিল পরিবারের আরও একজন প্রিয় মানুষকে।

 

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD