1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাড়িতে হানা, আটক ৩!

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন ,রাজশাহী ব্যুরো:

 

 

নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল, একটি হাতকড়ি ও স্বর্ণালংকার জব্দ করেছে পুলিশ।

 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

 

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২), চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫)।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে যান। বাড়িতে মাদকদ্রব্য রয়েছে—এমন দাবি করে তাঁরা ঘরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন।

 

একপর্যায়ে তাঁরা বাড়ির শোকেস খুলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে বের হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক বিপুল চন্দ্র প্রামাণিক। তাঁদের কথাবার্তা ও আচরণে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় তাঁদের আটক করা হয়।

 

আটকের পর স্থানীয় লোকজন তাঁদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে।

 

বাড়ির মালিক বিপুল চন্দ্র প্রামাণিক অভিযোগ করে বলেন, মাদক উদ্ধারের কথা বলে ওই ব্যক্তিরা তাঁর বাড়িতে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। পরে শোকেস থেকে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার ও ৫৬ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের আটক করা হয়।

 

তবে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা স্বর্ণালংকার ও টাকার পরিমাণের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

 

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, একটি হাতকড়ি ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক তিনজনকে রোববার আদালতে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD