1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ

চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান, পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ কবির হোসেন চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রিপন মিজি, ৪ নম্বর শাহমাহমুদপুরের মোহাম্মদ দিদার মাস্টার, সমাজসেবক মোহাম্মদ মোবারক গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. কাশেম গাজী এবং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ ইউসুফ গাজী।
এছাড়াও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ লিয়াকত খান, মোহাম্মদ করিম গাজী, মো. সিদ্দিক বেপারী, মো. পারভেজ গাজী, মোহাম্মদ জাহিদ গাজী, মো. সোহাগ গাজী, মোহাম্মদ নাসির গাজী, মোহাম্মদ শাহাদাত গাজী, মোহাম্মদ আনোয়ার গাজী, মোহাম্মদ কাদের গাজী, মো. বাসার গাজী, মো. শহীদ গাজী, মো. আলমগীর গাজী, মোহাম্মদ রশিদ গাজী, মোহাম্মদ নূরা খান, মো. হযরত আলী, মোহাম্মদ সিয়াম গাজী, মোহাম্মদ রিপন গাজী এবং মোহাম্মদ ফারদিন হোসেন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বড় শাহতলীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পূর্ব শাহতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং মধ্য শাহতলী হাজী ওয়াব খান মসজিদের ইমাম ও মুসল্লিরাও অংশ নেন। বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, মাদকবিরোধী অভিযান ও সামাজিক প্রতিরোধ চলমান থাকবে, ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD