1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা একবার গণনাতেই ৭০ লক্ষ টাকা অথচ শিশুদের তিন বেলা খাবার জোটে না ! অর্থের লোভে কাস্টমস সিপাহী রায়হানকে কেটে টুকরো টুকরো করে হত্যা: শ্রীমঙ্গল থেকে কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর আলামত উদ্ধার! বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষিত  ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা ) উপলক্ষে জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন!

অর্থের লোভে কাস্টমস সিপাহী রায়হানকে কেটে টুকরো টুকরো করে হত্যা: শ্রীমঙ্গল থেকে কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২, চাঞ্চল্যকর আলামত উদ্ধার!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

 

টাকার লোভে কাস্টমসের সিপাহী রাকিব রায়হানকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে ও কেটে টুকরো টুকরো করে হত্যার প্রায় এক মাস পর ঘটনার মূল দুই রূপকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সিলেটের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিহতের কেয়ারটেকার রাজু মির্জা ও তার সহযোগী জিতুলকে আইনের আওতায় আনা হয়।মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই হঠাৎ নিখোঁজ হন রাকিব রায়হান। নিখোঁজের ৯ দিন পর, গত ২ আগস্ট ফুলবাড়িয়ার নিজ বাড়ির সংলগ্ন একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় রায়হানের ১৫ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে গ্রেপ্তারকৃত ঘাতকদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে গত ২৬ আগস্ট (বুধবার) পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি ব্যবহৃত রক্তমাখা চাপাতি, ছুরি, লোহার রড এবং মরদেহ টুকরো করার কাজে ব্যবহৃত কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম হাসান ইস্রাফীল জানান, মূলত বিপুল পরিমাণ অর্থের প্রলোভন ও লোভ থেকেই রায়হানকে তার নিজ বাসভবনে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে লাশ টুকরো করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD