1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন বাঘারপাড়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক শাহমখদুমে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার রাজশাহীতে জাপানি ভাষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের আগ্রহ মাজার ধ্বংসের চেষ্টা হলে ঘরে বসে থাকবে না মানুষ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী!

নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি

‎মো. ফরিদ আহমেদ, পিরোজপুর সংবাদদাতা :

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৮ হিজরি উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছারছীনা দরবার শরীফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর নেতাকর্মী এবং অনুসারীরা অংশ নেন।

‎মিছিলটি ছারছীনা দরবার শরীফ থেকে বের হয়ে নেছারাবাদ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছারছীনা দরবার শরীফে গিয়ে শেষ হয়। দীর্ঘ এ আনন্দ মিছিল নেছারাবাদ থানার সামনে থেকে পৌর বাজারের ভেতর পর্যন্ত কয়েকশ ফুট এলাকাজুড়ে বিস্তৃত হয়। মিছিলটি দেখতে সড়কের দুই পাশে শত শত সাধারণ মানুষ ভিড় করেন। এ সময় পুরো ছারছীনা ও নেছারাবাদ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD