1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ফরিদপুরে আকিকার অনুষ্ঠানের মিষ্টি খেয়ে অসুস্থ ৮ শিশু

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের বাখুন্ডা এলাকায় আকিকার অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার পর অসুস্থ হয়ে আট শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডল হাট এলাকার ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে কেনা মিষ্টি খাওয়ার পর কয়েকজন শিশুর বমি ও পেটব্যথা শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাখুন্ডা পূর্বপাড়ার আকরাম খান ও মাসুদের বাড়িতে আকিকার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য মঙ্গলবার দুপুরে স্থানীয় বাজার থেকে হারুন সরদার মিষ্টি কিনে নিয়ে যান। অনুষ্ঠানে খাবার খাওয়ার পর পরিবারের সদস্য ও আশপাশের কয়েকজন শিশু ওই মিষ্টি খায়। প্রায় দেড় ঘণ্টা পর কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে।

হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে রয়েছে—তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর, শাহাদ, মাহাদি ও সাইম। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন।

এদিকে, মিষ্টি খাওয়ার কারণে শিশুরা অসুস্থ হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টির দোকানের মালিক জিয়ারত মোল্লা। তার দাবি, মিষ্টি ছাড়াও অন্য কোনো কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।

চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর কারও দায় পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD