1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার এস,এস,সি পরীক্ষা ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!  ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ১৪১ কোটি টাকা পাচার: দুদকের তিন মামলায় জাবেদ ও তার স্ত্রীসহ আসামি ২৯ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পাংশায় গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে রশি দিয়ে হাত বেঁধে মারধর, গলায় রামদা ধরে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ সুমি বেগম (২৮) গাবতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুমি বেগমের সঙ্গে হাপানিয়া উত্তরপাড়ার মোঃ ইদ্রিস আলীর (৫০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইদ্রিস আলী তাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও নির্যাতন বন্ধ হয়নি।
অভিযোগে সুমি বেগম আরও উল্লেখ করেন, গত ২৫ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়িতে অবস্থানকালে সংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইদ্রিস আলী তাকে গালিগালাজ করেন। পরে ঘরের দরজা বন্ধ করে তার দুই হাত রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর হাতে থাকা রামদা গলায় ধরে তার মাথার চুল কেটে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।
পরে তাকে ঘরে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দিয়ে ইদ্রিস বাইরে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় তার ১২ বছর বয়সী মেয়ে মোছাঃ সোহাগী আকতারের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। শারীরিক অবস্থার অবনতি হলে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোছাঃ সোহাগী আকতার ও মোঃ হাতেমসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছেন।
অভিযোগকারী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইদ্রিস আলীর বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে মডেল থানার ওসি রাকিব হোসেন জানায় ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD