1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আগামীকাল ১৮ ই অক্টোবর শেখ রাসেল দিবস। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

আগামীকাল ১৮ ই অক্টোবর শেখ রাসেল দিবস ।

রাজশাহী ব্যুরো ঃ আগামীকাল ১৮ ই অক্টোবর মঙ্গলবার শেখ রাসেল দিবস । যথাযোগ্য মর্যাদায় সারাদেশের মতো রাজশাহীতে দিবসটি উদযাপিত হবে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন দিবসটি উপলক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করবে । এ উপলক্ষ্যে আগামীকাল বুধবার সকাল ৯ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হবে । সকাল ৯.৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে । আলোচনা সভা শেষে বেলা ১১ টায় সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ সময় ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধনপর্ব ও শেখ রাসেল পদক বিতরণ পর্ব বড় পর্দায় সরাসরি প্রদর্শিত হবে।

বিভাগীয় ও জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচি ছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন, বাংলাদেশ শিশু একাডেমীর রাজশাহী কার্যালয়, বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্র , শিশু পরিবার, গণপূর্ত দপ্তর, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ আরো অনেক দপ্তর দিবসটি উদযাপনে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD