1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নলডাঙ্গায় ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক কারবারি রতন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে জেল জরিমান পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুট পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার  ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪ চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিষ্ট কানাইঘাট সীমান্তে আটক! স্বামীর যৌতুক মামলায় প্রতারক নার্স স্ত্রী কারাগারে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুসের ট্রাফিক রুট নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: 

 

খেলার মাঠের সামান্য তর্কাতর্কি গড়াল রক্তক্ষয়ী সংঘাত ও প্রাণহানিতে। ময়মনসিংহ নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাঘেরকান্দা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবজু (২৭) নামের এক তরুণ নির্মমভাবে খুন হয়েছেন।গতকাল বিকেলে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল খেলার দল থেকে এক খেলোয়াড় বাদ দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে থেমে যায়। তবে এই পূর্ববিরোধের জের ধরে রাত আনুমানিক ৯টার দিকে ‘আলালের মোড়’ এলাকায় বাবজুর ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের জখমে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিহত বাবজু ওই এলাকার জজ মিয়ার ছেলে।

 

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলামের নেতৃত্বে মাঠে নামে পুলিশের বিশেষ দল। রাতেই ঝটিকা অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না-তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মেমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম জানান, “তুচ্ছ কারণে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং মূল ৪ আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম চলমান।”এই নির্মম হত্যাকাণ্ডে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD