1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের দাবি! প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড কুমিল্লা লাকসামে চার সিএনজি স্ট্যান্ডে শ্রমিক দলের কমিটি গঠন চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ মাদক নির্মূলে চলমান কার্যক্রমে গোপালগঞ্জ জেলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নির্ভীক সাহসী ২ পুলিশ কর্মকর্তা ।   মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৮ শেরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা! নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ!

শেরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গাংপাড় এলাকায় পারিবারিক, জমিজমা ও মামলা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে নালিশি মামলা দায়ের হয়েছে। মো. জুয়েল মিয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। বাদী মো. রেজুয়ান আকন্দ (২৬) স্থানীয় বাসিন্দা।

 

গত ২২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রশস্ত্র সজ্জিত আসামিরা বাদীর বাবা হারুন অর রশিদ আকন্দের বাড়িতে গিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেন। বাদী ও তার বাবাকে মারধরের চেষ্টা করলে তারা পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেন। এরপর আসামিরা ঘরবাড়ি, আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি করেন এবং ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যান।

 

স্থানীয়রা এগিয়ে এলেও অস্ত্রের মহড়ার কারণে হস্তক্ষেপ করতে পারেননি; পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।থানায় মামলা করতে গেলে বাদীকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ২৪ আগস্ট ২০২৬ তারিখের আদেশে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলাটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪(১)/৫ ধারায় দায়ের করা হয়েছে।

 

অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি; অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD