1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

মিষ্টির দোকানে ভোক্তার সঙ্গে প্রতারণা , বক্সসহ ওজন নেওয়ার অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ:

মিষ্টির দোকানে মিষ্টি কেনার সময় প্যাকেট বা বক্সের ওজনসহ মিষ্টির দাম নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ক্রেতারা।

 

অভিযোগ রয়েছে, মিষ্টি বিক্রির সময় দোকানিরা মিষ্টির সঙ্গে ব্যবহৃত বক্স বা প্যাকেটের ওজনও মিষ্টির ওজনের সঙ্গে যোগ করে দেন। ফলে প্রকৃত মিষ্টির পরিমাণের তুলনায় ক্রেতাকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

 

স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, মিষ্টি কেনার সময় অনেক ক্ষেত্রে বক্সের ওজন আলাদা করে বাদ দেওয়া হয় না। এতে প্রতি কেজি মিষ্টিতে বক্সের ওজনের জন্যও ভোক্তাকে টাকা দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

 

ভোক্তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখুক এবং অভিযোগ সত্য হলে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

 

এ বিষয়ে স্থানীয় ভোক্তারা নিয়মিত বাজার মনিটরিং ও ওজন পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD