1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত
  • চাঁদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

সজীব খান

চাঁদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) থেকে এ অভিযান শুরু করা হয়।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ সওজের আওতাধীন বিভিন্ন সড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা, দোকানপাট ও অন্যান্য স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। সড়কের জায়গা দখলমুক্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী জানান, সড়কের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।

সওজের এ অভিযানে সড়কের জায়গা দখলমুক্ত হওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD